লেটেস্ট নিউজ

২৫ বছর নিশ্চিন্ত কলকাতা! পানীয় জলের সঙ্কট মেটাতে বড় ঘোষণা মেয়রের – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৫ বছরেও কলকাতায় পানীয় জলের সমস্যা হবে না বলে আশ্বাস দিলেন মেয়র ফিরহাদ হাকিম। কাউন্সিলর বিশ্বরূপ দের প্রশ্নের জবাবে তিনি জানান, গার্ডেনরিচের ময়লা ডিপোর জমিতে একটি নতুন জল প্রকল্প গড়ে তোলা হবে। ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদনকারী এই মেগা প্রকল্পের অনুমতির জন্য ইতিমধ্য়েই রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে পুরসভা।

শহরে বহুতল আবাসন বৃদ্ধির ফলে জলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এই উদ্যোগ। মেয়র জানান, ভূগর্ভস্থ জল তোলা বন্ধে কড়া নজরদারি চালাচ্ছে পুরসভা। গগনচুম্বী আবাসনগুলোর জন্য পানীয় জলের জোগান নিশ্চিত করতে এই প্রকল্প মাইলফলক হতে চলেছে। সরকারি অনুমতি মিললেই দ্রুত কাজ শুরু হবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *