লেটেস্ট নিউজ

২৫ বছর নিশ্চিন্ত কলকাতা! মেয়রের বড় ঘোষণায় খুশির হাওয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

গার্ডেনরিচের ময়লা ডিপোতে নতুন জলপ্রকল্পের ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে তিনি জানান, এই প্রকল্প থেকে প্রতিদিন ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন হবে। নবান্নের সবুজ সংকেত পেলেই দ্রুত কাজ শুরু হবে।

ক্রমবর্ধমান বহুতল ও জনসংখ্যার চাহিদা মেটাতে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর হবে। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে আগামী ২৫ বছর শহরে পানীয় জলের কোনো সংকট থাকবে না বলে আশ্বাস দিয়েছেন মেয়র। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ এই পরিষেবায় বিশেষভাবে উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *