লেটেস্ট নিউজ

২৬-এর লক্ষ্যে বিজেপির মাস্টারস্ট্রোক: ইস্তেহার তৈরিতে বড় দায়িত্ব পেলেন তাপস রায় – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে ১১ সদস্যের ‘রাজ্য সংকল্প পত্র কমিটি’ গঠন করল বঙ্গ বিজেপি। নবগঠিত এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে। এছাড়া অশোক লাহিড়ী ও অগ্নিমিত্রা পালসহ একাধিক হেভিওয়েট নেতাকে রাখা হয়েছে এই তালিকায়।

রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে জনমুখী ইস্তেহার তৈরি করাই কমিটির মূল লক্ষ্য। তবে এই কমিটিতেও দিলীপ ঘোষের অনুপস্থিতি রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প খসড়া গড়তে এখন থেকেই কোমর বেঁধে নামছে পদ্ম শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *