লেটেস্ট নিউজ

২৬ জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস? জানুন নেপথ্যের অজানা ইতিহাস – এবেলা

এবেলা ডেস্কঃ

১৯৪৭ সালে স্বাধীনতা পেলেও ভারত তাৎক্ষণিকভাবে প্রজাতন্ত্র হয়নি। ১৯৩০ সালের লাহোর অধিবেশনে ঘোষিত ‘পূর্ণ স্বরাজ’-কে সম্মান জানাতেই ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। এর আগে পর্যন্ত ব্রিটিশ রাজাই ছিলেন ভারতের নামমাত্র রাষ্ট্রপ্রধান।

দীর্ঘ ২ বছর ১১ মাস ১৮ দিনের পরিশ্রমে তৈরি বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধানটি হাতে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ডঃ বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত এই সংবিধান কার্যকর হওয়ার পরেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *