৩ পয়েন্টেও সেমিফাইনালের আশা জিইয়ে রাখল পাকিস্তান: জটিল সমীকরণে সলমনরা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202612:51 pm
ইংল্যান্ডের কাছে হারের পরেও বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি পাকিস্তান। সালমান আলি আঘাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনও টিকে থাকলেও, তা এখন অন্য দলের ফলাফলের ওপর নির্ভরশীল। সুপার এইটের গ্রুপ ২ থেকে ইংল্যান্ড শেষ চারে জায়গা করে নিলেও দ্বিতীয় স্থানের লড়াইয়ে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
বর্তমানে দুই ম্যাচে পাকিস্তানের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। সেমিফাইনালের টিকিট পেতে তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে অবশ্যই হারাতে হবে। পাশাপাশি কিউয়িদের হারতে হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে। এই সমীকরণ মিললে ৩ পয়েন্ট নিয়েই শেষ চারে পৌঁছে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের পয়েন্ট পাকিস্তানের চেয়ে কম থাকবে।
যদি নিউজিল্যান্ড একটি ম্যাচে জয় পায়, তবে রানরেটের লড়াইয়ে নামতে হবে সালমানদের। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের শেষ ম্যাচের পর পাকিস্তানের খেলা থাকায় রানরেটের লক্ষ্যমাত্রা তাদের সামনে স্পষ্ট থাকবে। তবে নিজেদের ম্যাচে জয় না পেলে সব সমীকরণই বৃথা যাবে এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান।

