৩ মাসেই চমক! শুভেন্দু সরকারের ৪৩% প্রতিশ্রুতি পূরণ, দাবি অগ্নিমিত্রার – এবেলা

৩ মাসেই চমক! শুভেন্দু সরকারের ৪৩% প্রতিশ্রুতি পূরণ, দাবি অগ্নিমিত্রার – এবেলা

এবেলা ডেস্কঃ

ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই নির্বাচনী ইস্তেহারের ৪৩ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করেছে নতুন বিজেপি সরকার—এমনটাই বড় দাবি করলেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার কলকাতায় আয়োজিত ক্রেডাই (CREDAI) ‘কলকাতা টেককন ২০২৬’-এর একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য তুলে ধরেন।

অগ্নিমিত্রা পাল জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে তৃণমূল স্তরে কাজ করছে এবং ইতিমধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তবে ঠিক কোন কোন দফতর বা কী কী সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর পাশাপাশি রাজ্যে শিল্প ও কর্পোরেট বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আশাপ্রকাশ করেন নগরোন্নয়ন মন্ত্রী। তিনি জানান, বড় মাপের শিল্প ও সংস্থাকে পশ্চিমবঙ্গে টেনে আনতে সবরকম অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ও সম্প্রতি জানিয়েছেন যে, বিনিয়োগ ও রফতানি বাড়াতে সরকার খুব শীঘ্রই নতুন জমি ও শিল্পনীতি আনার পরিকল্পনা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *