লেটেস্ট নিউজ

৪০ লক্ষ টাকার প্রতারণা: বিপাকে পলাশ মুচ্ছল – এবেলা

এবেলা ডেস্কঃ

চলচ্চিত্র নির্মাতা ও গায়ক পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এনেছেন বৈভব মানে নামের এক ব্যক্তি। সাঙ্গলি পুলিশের কাছে দাখিল করা অভিযোগে জানানো হয়েছে, ‘নাজারিয়া’ নামক একটি ছবিতে বিনিয়োগের নামে এই বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আশ্বাস দিয়ে এই বিনিয়োগ করানো হয়েছিল।

অভিযোগকারী জানান, অর্থ বিনিয়োগের পর ছবির কাজ শেষ হয়নি এবং পাওনা টাকা ফেরত চাইলে পলাশ যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি তাঁর ফোন নম্বরও ব্লক করা হয়েছে বলে দাবি বৈভবের। পুলিশ লেনদেনের নথি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক এই অভিযোগ বিনোদন জগতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *