লেটেস্ট নিউজ

৪০০০ কিমি দূরে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা! মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা – এবেলা

এবেলা ডেস্কঃ

তেহরান: জেনারেল আলী মহম্মদের মৃত্যুর বদলা নিতে এবার সরাসরি আমেরিকার ওপর প্রত্যাঘাত করল ইরান। ভারত মহাসাগরের বুকে মার্কিন ও ব্রিটিশদের যৌথ সামরিক ঘাঁটি ‘ডিয়েগো গার্সিয়া’ লক্ষ্য করে ইরান দুটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। দেশটির সীমান্ত থেকে প্রায় ৪০০০ কিলোমিটার দূরে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুতে ইরানের এই প্রথম সরাসরি আক্রমণ বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে।

সূত্রের খবর, ইরান এই প্রথমবার দীর্ঘ পাল্লার আইআরবিএম (IRBM) ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলের বাইরে কোনো মার্কিন ঘাঁটিকে নিশানা করল। যদিও মার্কিন কর্মকর্তাদের দাবি, এই হামলা সফল হয়নি। একটি মিসাইল মাঝ আকাশেই ভেঙে পড়ে এবং অন্যটিকে আমেরিকার অত্যাধুনিক এসএম-৩ মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করা হয়। ডিয়েগো গার্সিয়া মূলত আমেরিকার বোমারু বিমান এবং শক্তিশালী যুদ্ধাস্ত্রের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত।

আমেরিকা ও ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান এখন মরিয়া। পাল্টা চালে কাতার সংলগ্ন বিশ্বের বৃহত্তম এলএনজি (LNG) প্লান্টে হামলা চালিয়েছে তেহরান। এদিকে পাল্টা চাপে রাখতে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ‘খার্গ দ্বীপ’ দখলের ছক কষছে ওয়াশিংটন। হরমোজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতেই ইরানকে কোণঠাসা করার এই পরিকল্পনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *