লেটেস্ট নিউজ

৪৭ হাজার ভোটার বাদ মমতার ভবানীপুরে! শুভেন্দুর নন্দীগ্রামে কতজনের নাম কাটল জানেন – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। শনিবার সকাল থেকেই ধাপে ধাপে এসআইআর-এর কাজ শেষে এই তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। তবে ভোটারদের ভিড়ে কমিশনের ওয়েবসাইট বারবার ক্র্যাশ করায় অনলাইনে নাম দেখতে সমস্যায় পড়ছেন অনেকেই।

রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্রগুলোর মধ্যে সবার নজর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের দিকে। এই দুই হেভিওয়েট কেন্দ্রে কত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ল, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র কৌতুহল তৈরি হয়েছিল।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে এক ধাক্কায় ৪৭ হাজার ১১১ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, নন্দীগ্রামে ভোটার তালিকা থেকে নাম কাটা গিয়েছে ১০,৯৯৪ জনের। মূলত নাম সংশোধন এবং যাচাইকরণ প্রক্রিয়ার পর এই চূড়ান্ত পরিসংখ্যান সামনে এনেছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *