৫ কোটি টাকার আইনি নোটিস! নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে তাপস মণ্ডলকে তীব্র হুঁশিয়ারি সায়নীর – এবেলা

৫ কোটি টাকার আইনি নোটিস! নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে তাপস মণ্ডলকে তীব্র হুঁশিয়ারি সায়নীর – এবেলা

এবেলা ডেস্কঃ

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে ‘মিডলম্যান’ তাপস মণ্ডলকে ৫ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়েছেন তিনি। তাপসের দাবি ছিল, কুন্তল ঘোষের মাধ্যমে সায়নী নানা সুযোগ-সুবিধা পেয়েছিলেন। এই মন্তব্যে নিজের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে সাংসদ স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

জনপ্রতিনিধির বিরুদ্ধে মনগড়া অভিযোগ মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন সায়নী। অতীতে তদন্তকারী সংস্থার কাছে ৫০০ পাতার নথি জমা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এতদিন চুপ থাকলেও এবার আর নয়। আইন অনুযায়ী নিজের সম্মান রক্ষায় তিনি বদ্ধপরিকর। তাপস মণ্ডল নোটিসের জবাব না দিলে বিষয়টি আইনি লড়াইয়ে গড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ। এনসিপিআই যোগ দেওয়া সায়নীকে জড়িয়ে তাপসের মন্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *