৫% বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব! সরকারি কর্মীদের বেতন, ডিএ এবং পেনশন নিয়ে বড় সিদ্ধান্তের পথে নবান্ন! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে সপ্তম পে কমিশনের শর্তাবলি ও কার্যপরিধি ঘোষণা করেছে নবান্ন। বর্তমান ৩ শতাংশ বার্ষিক বেতনবৃদ্ধির হার বাড়িয়ে অন্তত ৫ শতাংশ করার প্রস্তাব খতিয়ে দেখবে কমিশন। একই সঙ্গে ন্যূনতম বেতন, মহার্ঘ্য ভাতা বা ডিএ, বাড়িভাড়া এবং অবসরকালীন সুবিধা সংশোধনের বিষয়েও বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। পাঁচ সদস্যের পরিবার ও দৈনিক ৩,৪৯০ ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে ভিত্তি করে নতুন বেতন কাঠামো নির্ধারণের কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই কমিশন আগামী ছয় মাসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গিয়েছে। এছাড়া ক্যাশলেস চিকিৎসা এবং কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের ধাপেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। ২০২৭ সালের মধ্যে এই পে কমিশন কার্যকর করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে কমিশনের সুপারিশ ও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী।
