৫৮টি ভেঙে ১২৩! ২০৯টি ওয়ার্ড নিয়ে কীভাবে বদলাচ্ছে কলকাতা পুরসভা? – এবেলা

৫৮টি ভেঙে ১২৩! ২০৯টি ওয়ার্ড নিয়ে কীভাবে বদলাচ্ছে কলকাতা পুরসভা? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড বাড়িয়ে ২০৯টি করার লক্ষ্যে প্রাথমিক খসড়া প্রকাশ করেছে রাজ্য সরকার। এতে শহরের বড় ৫৮টি ওয়ার্ড ভেঙে মোট ১২৩টি করা হচ্ছে এবং বাকি ৮৬টি ওয়ার্ডের আয়তন অপরিবর্তিত রাখা হচ্ছে (যদিও ওয়ার্ড নম্বর পরিবর্তন হতে পারে)। এই বিষয়ে নাগরিক ও রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের সময়সীমা ইতিমধ্যে শেষ হয়েছে। কংগ্রেসের প্রতিনিধিদল পুর কমিশনারের কাছে প্রস্তাব জমা দিয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকেও লিখিত বক্তব্য জানানো হয়েছে।

ডিলিমিটেশন সংক্রান্ত বিলটি বিধানসভায় পাশ হয়েছে এবং রাজ্যপালের স্বাক্ষরের পর আগামী ৭-১০ দিনের মধ্যে গেজেট নোটিফিকেশন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সীমানা, ভোটার সংখ্যা ও বুথ বা পার্ট সংক্রান্ত বিস্তারিত উল্লেখসহ চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে, যা নিয়ে আবারও সর্বদলীয় বৈঠক ও সাধারণের মতামত নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মূলতঃ ভোটার সংখ্যার সামঞ্জস্য বজায় রাখতেই এই পুনর্নির্ধারণ। এর ফলে বড় ওয়ার্ডগুলোর আয়তন ও ভোটার চাপ কমবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে আধিকারিকদের ওপর চাপ কমবে এবং সাধারণ নাগরিকরা আরও সহজে ও দ্রুত পৌর পরিষেবা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *