লেটেস্ট নিউজ

৬৮ লক্ষ টাকা ঋণখেলাপির অভিযোগ: আইনি নোটিসের মুখে অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী – এবেলা

এবেলা ডেস্কঃ

সিনেমা প্রযোজনার জন্য নেওয়া অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। ব্যবসায়ী শাহিদ ইমামের দাবি, ‘মানিকজোড়’ নামক একটি চলচ্চিত্র নির্মাণের জন্য সোহমকে ৬৮ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা সম্পূর্ণ ফেরত পাননি তিনি। এই মর্মে সোহমকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

অভিযোগকারী শাহিদ ইমামের দাবি, ২০২১ সালে এক কোটি টাকা বিনিয়োগের চুক্তি অনুযায়ী প্রথম কিস্তিতে ওই অর্থ দেওয়া হয়েছিল। তবে ছবির কাজ এগোয়নি এবং সোহমের পক্ষ থেকেও কোনো সদিচ্ছা দেখা যায়নি। ২০২৩ সালে শাহিদ অন্য মামলায় গ্রেফতার হওয়ার পর ২৫ লক্ষ টাকা ফেরত পেলেও বাকি টাকা এখনও বকেয়া রয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।

পাল্টা দাবিতে সোহম চক্রবর্তী জানিয়েছেন, টাকা মেটানোর বিষয়ে আগেই সমঝোতা হয়েছে। সামনে নির্বাচন থাকায় তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। বর্তমানে এই অভিযোগ নিয়ে রাজনৈতিক ও বিনোদন মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিষয়টি এখন আইনি প্রক্রিয়ারাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *