লেটেস্ট নিউজ

৭ গোলে বিধ্বস্ত মহামেডান ইতিহাস গড়ল লাল হলুদ ব্রিগেড – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ডার্বিতে গোলবন্যা ঘটিয়ে আইএসএলের সর্বকালীন রেকর্ড চুরমার করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার রাতে যুবভারতীতে মহামেডান স্পোর্টিংকে ৭-০ গোলে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে নতুন নজির গড়ল মশাল বাহিনী। আনোয়ার আলির জোড়া গোল আর পেনাল্টির হ্যাটট্রিকে কার্যত দিশেহারা হয়ে পড়ে সাদা-কালো শিবির। এই বিশাল জয়ের ফলে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল লাল-হলুদ। অন্যদিকে টানা পাঁচ ম্যাচ হেরে লিগ তালিকার তলানিতেই পড়ে রইল মহামেডান। আক্রমণাত্মক ফুটবল আর দাপুটে পারফরম্যান্সে মরশুমের সেরা জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *