৭ দিনেই ৩০৮ পরিবারের গণনা শেষ! কালনার শিক্ষকের ঝুলিতে নতুন নজির – এবেলা

৭ দিনেই ৩০৮ পরিবারের গণনা শেষ! কালনার শিক্ষকের ঝুলিতে নতুন নজির – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন সংক্রান্ত কাজের পর এবার জনগণনাতেও দক্ষতার অনন্য নজির গড়লেন পূর্ব বর্ধমানের কালনার শিক্ষক প্রণয় ঘোষ। ঝড়ুবাটি নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক মাত্র ৭ দিনের মধ্যে ১৯৩টি বাড়ির ৩০৮টি পরিবারের তথ্য সংগ্রহ করে পুরো কাজটি সম্পন্ন করেছেন।

কালনা-২ ব্লকের ঝড়ুবাটি এলাকায় এই কাজের দায়িত্বে ছিলেন তিনি। সরকারি নিয়ম অনুযায়ী তথ্য সংগ্রহের শেষ সময়সীমা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হলেও, নির্ধারিত সময়ের বহু আগেই বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে তা অ্যাপে আপলোড করে দেন প্রণয়বাবু।

প্রশাসনিক কাজে তাঁর এই দক্ষতা নতুন নয়। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) সময় কালনা বিধানসভার সেরা BLO হিসেবে পুরস্কৃত হয়েছিলেন তিনি। তৎকালীন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (বর্তমানে রাজ্যের মুখ্যসচিব) মনোজ আগরওয়ালের হাত থেকে তিনি সেই সম্মান গ্রহণ করেন।

নিজের এই সাফল্য প্রসঙ্গে প্রণয় ঘোষ জানান, সময়ের অনেক আগেই কাজ শেষ করতে পেরে তাঁর দারুণ লাগছে। স্থানীয় বাসিন্দারাও তাঁর এই একাগ্রতা ও পরিশ্রমের প্রশংসা করে জানান, তিনি আগেও অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। দ্রুত ও নির্ভুলভাবে জনগণনার কাজ শেষ করায় তাঁকে আবারও পুরস্কৃত করার দাবি তুলেছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *