৭৬-এও এনার্জির তুঙ্গে মোদি! প্রধানমন্ত্রীর পাতে থাকে কোন ২ খাবার? – এবেলা
September 17, 2026

এবেলা ডেস্কঃ
September 17, 20267:30 pm
বয়স ৭৬ স্পর্শ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্লান্তিহীন ব্যস্ততা আর শারীরিক ফিটনেস নজরকাড়া। দেশজুড়ে উদযাপনের আবহেই সর্বস্তরের মানুষের মনে প্রশ্ন—এই বয়সেও তাঁর অফুরন্ত শক্তির মূল উৎস কী? কোনো জটিল ডায়েট নয়, মোদির সুস্বাস্থ্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে ঐতিহ্যবাহী ভারতীয় ঘরোয়া নিরামিষ খাবার, কঠোর শৃঙ্খলা এবং দুটি বিশেষ ‘সুপারফুড’-এর মধ্যে।
মোদির প্রতিদিনের ডায়েট চার্ট:
- বছরে ৩০০ দিনই মাখানা: স্ন্যাকস হিসেবে প্রধানমন্ত্রীর প্রথম পছন্দ মাখানা (ফক্স নাটস)। গ্লুটেন-মুক্ত ও উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এই খাবারটি তিনি বছরের ৩৬৫ দিনের মধ্যে অন্তত ৩০০ দিনই নিজের খাদ্যাভ্যাসে রাখেন।
- সজনে পাতার বিশেষ পদ: ডায়েটে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সজনে পাতা (মোরিঙ্গা)। সজনে পাতার অসীম গুণাগুণের কথা উল্লেখ করে মোদি আগে নিজেই জানিয়েছেন, সজনে পাতা দিয়ে তৈরি পরোটা তাঁর পছন্দের তালিকার শীর্ষে।
- তেল-মশলাহীন খাবার ও উপবাস: অতিরিক্ত তেল-মশলাযুক্ত পদ তিনি একেবারেই এড়িয়ে চলেন। নিয়ম মেনে নিয়মিত উপবাস পালন এবং নিখাদ সাধারণ নিরামিষ খাবারই তাঁকে দীর্ঘ বছর ধরে ফিট ও কর্মক্ষম রেখেছে।
