৮৪টি বিশেষ কেন্দ্রে অভিষেকের কড়া নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, কোনোভাবেই আত্মতুষ্টিতে ভোগা চলবে না। বিশেষত রাজ্যের ৮৪টি এসসি-এসটি (SC-ST) অধ্যুষিত কেন্দ্রে প্রচারের গতি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, বিজেপিকে ভোট দেওয়া আর ‘খাল কেটে কুমির আনা’ একই ব্যাপার। নির্বাচনী প্রচারে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তপশিলি জাতি ও উপজাতিদের ওপর হওয়া অত্যাচারের খতিয়ান তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, রামমন্দিরের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ব্রাত্য রাখা হয়েছে এবং মতুয়াদেরও যোগ্য সম্মান দেওয়া হয়নি। এই ইস্যুগুলোকে হাতিয়ার করেই বুথ স্তরে জনসংযোগ বাড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

