লেটেস্ট নিউজ

৯ নয় এখন ১২ মাসের গর্ভাবস্থা! আধুনিক নারীদের পছন্দের ট্রাইমেস্টার জিরো আসলে কী – এবেলা

এবেলা ডেস্কঃ

মা হওয়ার প্রস্তুতি কি এবার বদলে যাচ্ছে? চিকিৎসকরা সন্তান ধারণের আগের ৯০ দিন বা ৩ মাস সময়কালকে ‘ট্রাইমেস্টার জিরো’ হিসেবে অভিহিত করছেন। বিশেষ করে কর্মজীবী দম্পতিদের মধ্যে এই ধারণা এখন ব্যাপক জনপ্রিয়। মূলত ৩০ বা ৪০ বছর বয়সে সন্তান নেওয়ার প্রবণতা বাড়ায় ঝুঁকি এড়াতে এই আগাম প্রস্তুতি জরুরি হয়ে পড়েছে।

এই পদ্ধতিতে গর্ভধারণের আগেই থাইরয়েড, ডায়াবেটিস বা পিসিওএস-এর মতো সমস্যা নিয়ন্ত্রণে আনা হয়। চিকিৎসকের পরামর্শে ফলিক অ্যাসিডের মতো প্রয়োজনীয় সাপ্লিমেন্ট শুরু করা এবং জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে হরমোনের ভারসাম্য রক্ষা করা হয়। বিশেষ বিষয় হলো, এখন শুধু নারী নয়, পুরুষরাও এই প্রক্রিয়ায় সমানভাবে অংশ নিচ্ছেন। ভালো স্পার্ম কোয়ালিটির জন্য হবু বাবারাও মদ্যপান বা ধূমপানের মতো অভ্যাস ত্যাগ করে নিজেদের ফিট রাখছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, নিখুঁত গর্ভাবস্থার চাপে কেউ যেন মানসিক উদ্বেগে না ভোগেন। যেকোনো ডায়েট বা ব্যায়াম শুরুর আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *