৯ বছরের বালিকার মা হওয়ার ভাইরাল ভিডিওর নেপথ্যে থাকা আসল সত্য জানলে চমকে যাবেন – এবেলা
এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে, হরিয়ানার কৈথাল জেলায় মাত্র ৯ বছরের এক বালিকা মা হয়েছে। এমনকি ওই বালিকার নিজের ভাই তাকে গর্ভবতী করেছে বলেও চাঞ্চল্যকর তথ্য প্রচার করা হচ্ছে। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। তবে চিকিৎসা বিজ্ঞানের মতে, এই বয়সে মা হওয়া অত্যন্ত বিরল এবং এই পুরো বিষয়টি নিয়েই এখন বড়সড় প্রশ্ন উঠেছে।
তদন্তে উঠে এসেছে যে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। কৈথাল জেলা পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে যে জেলায় এমন কোনও ঘটনার অভিযোগ দায়ের হয়নি। ভাইরাল হওয়া ভিডিওটিতে জনৈক পুলিশ আধিকারিককে যে বক্তব্য দিতে দেখা যাচ্ছে, সেটি প্রায় এক বছর পুরনো একটি সচেতনতা শিবিরের অংশ মাত্র। অসাধু উপায়ে ভিউ পাওয়ার নেশায় পুরনো বক্তৃতার ভিডিওর সাথে একটি শিশুর ছবি জুড়ে দিয়ে এই কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

