লেটেস্ট নিউজ

৯০০০ mAh ব্যাটারি আর ১৬৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস নর্ড ৬ – এবেলা

এবেলা ডেস্কঃ

স্মার্টফোন দুনিয়ায় তোলপাড় ফেলতে আসছে ওয়ানপ্লাস নর্ড ৬। অবিশ্বাস্য ৯,০০০ mAh ব্যাটারি এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এই ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে। আগামী ৭ এপ্রিল সম্ভাব্য লঞ্চের তারিখ ধরা হলেও সংস্থাটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। ভারতে ফোনটির দাম ৩৪,৯৯৯ থেকে ৪০,০০০ টাকার মধ্যে হতে পারে। এতে থাকছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। প্রিমিয়াম ফিচারের এই বাজেট-ফ্রেন্ডলি ফোনটি কালো, মিন্ট ও সিলভার রঙে বাজারে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *