৯৮ বছর বয়সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লালকৃষ্ণ আদবানী! এখন কেমন আছেন বর্ষীয়ান বিজেপি নেতা? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের পালমোনারি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, ৯৮ বছর বয়সী এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
এর আগেও বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে চলতি বছরের মে মাসসহ বিগত সময়গুলিতে একাধিকবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ ভূষিত হন এই প্রবীণ রাজনীতিবিদ। অটলবিহারী বাজপেয়ীর জমানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। দেশজুড়ে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
