অগ্নিমিত্রার নির্দেশের পরেই অ্যাকশন! দখলমুক্ত পার্ক স্ট্রিটের ফুটপাত – এবেলা

অগ্নিমিত্রার নির্দেশের পরেই অ্যাকশন! দখলমুক্ত পার্ক স্ট্রিটের ফুটপাত – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই হকার উচ্ছেদ ও অবৈধ দখলদারির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এক আকস্মিক পরিদর্শনে বেরিয়ে পার্ক স্ট্রিট এলাকার বেআইনি দখল দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে মধ্যশিক্ষা পর্ষদ এবং পোস্ট অফিসের সামনের ফুটপাতের দুই তৃতীয়াংশ বেদখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে তিনি জানান। এরপরই দ্রুত ফুটপাত খালি করার নির্দেশ দিয়ে মন্ত্রী সাফ জানিয়ে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ না মানলে কঠোর জরিমানা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রীর এই কঠোর বার্তার পরেই দ্রুত কার্যকর হয়েছে নির্দেশ। পার্ক স্ট্রিটের ফুটপাত এখন সম্পূর্ণ দখলমুক্ত, যা দেখে মুগ্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরাও। সরকারের এই স্বচ্ছ ও সুন্দর কলকাতা গড়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে নোংরা ফেলা এবং অবৈধ দখলের বিরুদ্ধে আরও কড়া জরিমানা আদায়ের প্রক্রিয়া শুরু হবে। তবে দীর্ঘদিনের বিক্রেতাদের সুবিধার্থে দুর্গাপুজো পর্যন্ত ছাড় দেওয়া হলেও, শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি যে অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *