অনলাইনেও বিকোচ্ছে বিষ! ৩টি নামী ডেলিভারি অ্যাপ সাসপেন্ড করল সরকার – এবেলা

অনলাইনেও বিকোচ্ছে বিষ! ৩টি নামী ডেলিভারি অ্যাপ সাসপেন্ড করল সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

অনলাইন ডেলিভারি অ্যাপে দেদার বিকোচ্ছে প্রাণঘাতী বিষাক্ত ফল ও ফুল! কর্ণাটকে এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া আইনি পদক্ষেপ নিল রাজ্য খাদ্য নিরাপত্তা দপ্তর। বেআইনিভাবে ধুতুরা ফুল ও ফল বিক্রির অভিযোগে ৩টি নামী অনলাইন ডেলিভারি অ্যাপের লাইসেন্স ও রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করা হয়েছে।

কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। বিষাক্ত এই ধুতুরার প্যাকেটের গায়ে জাল খাদ্য লাইসেন্স নম্বর ব্যবহার করে গুদামে মজুত করা হচ্ছিল এবং অ্যাপের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হচ্ছিল গ্রাহকদের হাতে।

উল্লেখ্য, ধুতুরা গাছের ফল, বীজসহ প্রতিটি অংশ মারাত্মক বিষাক্ত। এতে থাকা ‘ট্রোপেন অ্যালকালয়েড’ মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং তা গ্রহণের ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অনলাইন অ্যাপগুলির এই ধরণের দায়িত্বজ্ঞানহীন ব্যবসায় অত্যন্ত ক্ষুব্ধ প্রশাসন।

সংশ্লিষ্ট সংস্থাগুলির দেওয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু অ্যাপই নয়, যেসব বিক্রেতা ও সরবরাহকারী এই বিষাক্ত ফল জোগাত, তাদের লাইসেন্সও বাতিল করা হয়েছে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জনস্বাস্থ্য নিয়ে ছেলেখেলা এবং এই ধরনের নিষিদ্ধ সামগ্রী বিক্রি বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *