অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুশ্চিন্তা, যা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! – এবেলা

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুশ্চিন্তা, যা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’ চালু হওয়ার পর থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছাতে শুরু করেছে। তবে কিছু এলাকায় টাকা না পাওয়া ও আবেদন বাতিলের অভিযোগ ওঠায় তৈরি হয়েছে বিভ্রান্তি। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা রাজ্যের সব যোগ্য মহিলাই পাবেন। তিনি জনসাধারণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রকল্পটির সুবিধা সবার কাছে পৌঁছাতে কিছুটা সময় প্রয়োজন। তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এদিকে মেচেদায় দলীয় এক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের জনকল্যাণমূলক কাজের সুবাদে আগামী যে কোনো নির্বাচনে ৭০ শতাংশেরও বেশি ভোট পাবে বিজেপি। বিরোধী রাজনৈতিক দলগুলো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যের উন্নয়নের ধারা আগামী কয়েক প্রজন্ম অব্যাহত থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *