অফিস টাইমে মেট্রোর চরম ভোগান্তি!
April 18, 2026

কলকাতা মেট্রোর ইয়েলো লাইনে সিগন্যালিং সংক্রান্ত যান্ত্রিক ত্রুটির কারণে আজ সকাল থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। সকাল ১০টা ১৫ মিনিট থেকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচলে সমস্যা দেখা দেয় এবং ১০টা ১৯ মিনিট থেকে এই রুটে পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হন।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, সিগন্যাল বিভ্রাটের কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিষেবায় বিঘ্ন ঘটায় যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। ভুক্তভোগী যাত্রী শুভাশিস মাল জানিয়েছেন, দুপুর ১২টা ৪৮ মিনিটে যশোর রোড স্টেশনে পৌঁছানোর পরও প্রায় ২০ মিনিট কোনো মেট্রো না মেলায় তিনি অফিসে পৌঁছাতে দেরি করেছেন।
