অবশেষে প্রতীক্ষার অবসান! সুপ্রিম কোর্টে ডিএ মামলার দিনক্ষণ চূড়ান্ত, বকেয়া মিলবে কি এবার? – এবেলা
July 22, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে! আগামী ২৩ জুলাই, ২০২৬ দেশের শীর্ষ আদালতে উঠতে চলেছে রাজ্যের বহু চর্চিত ডিএ (DA) বা মহার্ঘ ভাতা মামলা।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মেগা মামলার শুনানি হতে চলেছে। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ না পাওয়া এবং গ্রান্ট-ইন-এইড কর্মীদের আর্থিক বঞ্চনার সুরাহা চেয়ে যে আইনি লড়াই চলছে, এবার তার চূড়ান্ত সমাধান মিলতে পারে বলে আশায় বুক বাঁধছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।
তবে এবারের শুনানিতে সবচেয়ে বেশি নজর থাকবে নতুন রাজ্য সরকারের দিকে। আদালত কক্ষে সরকারি কর্মীদের বকেয়া মেটানোর বিষয়ে নতুন সরকার কী অবস্থান নেয় এবং তাদের ভূমিকা কী হয়, এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের সরকারি কর্মচারী মহল।
