অবাক কাণ্ড! দিল্লির সফদরজং হাসপাতালে বিনামূল্যে রোবটের সাহায্যে সফল হাঁটু প্রতিস্থাপন! – এবেলা

অবাক কাণ্ড! দিল্লির সফদরজং হাসপাতালে বিনামূল্যে রোবটের সাহায্যে সফল হাঁটু প্রতিস্থাপন! – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির সফদরজং হাসপাতালে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তির সাহায্যে ৭৫ বছর বয়সী এক ব্যক্তির সফল হাঁটু প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিকস এবং বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের এই দল ঐতিহাসিক এই জটিল অস্ত্রোপচারটি সফল করেন। আয়ুষ্মান ভারত যোজনার আওতায় সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পাওয়ায় আর্থিকভাবে দুর্বল রোগীরাও এখন উপকৃত হবেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এই অত্যাধুনিক রোবোটিক প্ল্যাটফর্মটির মাধ্যমে ভবিষ্যতে আরও নিখুঁতভাবে বিভিন্ন ধরনের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি করা সম্ভব হবে। ডঃ কবিতা শর্মার নেতৃত্ব এবং ডঃ সুমিত সুরল ও ডঃ ভগবতী প্রসাদ শর্মার তত্ত্বাবধানে পরিচালিত এই অস্ত্রোপচার সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর ফলে সাধারণ মানুষ আরও উন্নত মানের প্রযুক্তি-নির্ভর চিকিৎসা পরিষেবা সহজে লাভ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *