অভিষেকের PA-র বাড়িতে CID হানায় বাজেয়াপ্ত ‘মাস্টারকি’ ফোন! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 15, 20268:40 pm
শালবনি সরকারি জমি জালিয়াতি মামলায় বড়সড় পদক্ষেপ করল সিআইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) ধৃত সুমিত রায়কে সঙ্গে নিয়েই মঙ্গলবার তাঁর কালীঘাট রোডের বাড়িতে হানা দেয় তদন্তকারীদের একটি বিশেষ দল। সঙ্গে ছিল কালীঘাট থানার পুলিশও।
অভিযান ও ‘মাস্টারকি’ উদ্ধার
- মোবাইল বাজেয়াপ্ত: ১১৯ নম্বর কালীঘাট রোডের (পটুয়াপাড়া) বাড়িতে দীর্ঘ তল্লাশি চালিয়ে সুমিতের স্ত্রীর কাছ থেকে তাঁর ব্যবহৃত বহুমূল্য মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। তদন্তকারীদের মতে, এই ফোনটিই পুরো মামলার মূল সূত্র বা ‘মাস্টারকি’ হতে চলেছে।
- জেরায় গোপন তথ্য: শালবনিতে শত শত একর সরকারি জমির চরিত্র বদলে জাল নথি তৈরির অভিযোগে আগে গ্রেফতার হন সুমিত। জেরায় জানা যায়, গ্রেফতারির সময় তিনি চতুরতার সঙ্গে ফোনটি বাড়িতে স্ত্রীর কাছে রেখে গিয়েছিলেন।
- ভবানী ভবনে প্রত্যাবর্তন: তল্লাশি ও ফোন উদ্ধারের পর ধৃত সুমিতকে সোজা নিয়ে যাওয়া হয় সিআইডির সদর দফতর ভবানী ভবনে।
রাজনৈতিক প্রতিক্রিয়া ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। শাসকদলের বিধায়ক ও কোষাধ্যক্ষ আখরুজ্জামান প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “সিআইডি নিয়ে গেছে, না সুমিত রায় নিয়ে গেছে দেখুন সেটা। কিন্তু সত্য উদ্ঘাটনের স্বার্থে সিআইডি হোক বা সুমিত—তদন্তের প্রয়োজন আছে। বাংলার মানুষ জানতে চায়, ওই বাড়ি থেকে এমন কত দুর্নীতি হয়েছে।”
উদ্ধার হওয়া মোবাইল থেকে কী নতুন তথ্য উঠে আসে এবং আগামী দিনে জমি দুর্নীতির এই আঁতাত আরও কাদের নাম প্রকাশ্যে আনে, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।
