আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ট্রাম্প ওশিয়ান? মার্কিন প্রেসিডেন্টের নতুন প্রস্তাবে চাঞ্চল্য! – এবেলা

আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ট্রাম্প ওশিয়ান? মার্কিন প্রেসিডেন্টের নতুন প্রস্তাবে চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজের নাম অমর করে রাখার চেষ্টায় ফের সংবাদের শিরোনামে উঠে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ও মেক্সিকো উপসাগরের নাম বদলের পর এবার সরাসরি আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের মতো বিশাল জলরাশির নাম নিজের নামে রাখার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে টেনেসির ক্লারসভিলে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হাসির ছলে এই কথা বলেন ট্রাম্প। তাঁর বক্তব্য, প্রেসিডেন্ট পদ ছাড়ার আগেই আমেরিকার নিজস্ব একটি মহাসাগর ও একটি বড় নদী থাকা অত্যন্ত প্রয়োজন।সেই লক্ষ্যেই আটলান্টিক বা প্রশান্ত— যেকোনো একটি মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প ওশিয়ান’ বা ‘ওশিয়ান অফ দ্য আমেরিকাস’ রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।

জনসভায় ট্রাম্প আরও জানান, হাডসন বা মিসিসিপির মতো ঐতিহাসিক নদীর নাম পরিবর্তন না করলেও দেশীয় জলসীমার ওপর আমেরিকার কর্তৃত্ব বাড়ানোই তাঁর মূল উদ্দেশ্য। রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষে জয়ী হলে প্রত্যেক মার্কিন নাগরিককে ৫,০০০ ডলার আর্থিক সহায়তার বড় প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি ভেনেজুয়েলা থেকে শত শত কোটি ডলারের তেল আমদানির সাফল্য এবং ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের নানা দিক তুলে ধরে আসন্ন নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *