আদালতে চরম ধমক অভিষেকের, ডিম হামলার আতঙ্কে চাইলেন বড় সুরক্ষা – এবেলা

আদালতে চরম ধমক অভিষেকের, ডিম হামলার আতঙ্কে চাইলেন বড় সুরক্ষা – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে করা আবেদন প্রত্যাহার করে নিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তৃণমূল সাংসদকে তীব্র ভর্ৎসনা করে স্পষ্ট জানান, তদন্তে সহযোগিতা না করলে তাঁর রক্ষাকবচ প্রত্যাহার এবং মামলা খারিজ করে জরিমানা করা হবে। আদালতের এমন কঠোর অবস্থানের পর আগামী ১৫ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হয়েছেন অভিষেক।

এদিন শুনানিতে বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়েন অভিষেকের আইনজীবী। রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি মিলতেই কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করা মূল মামলাটিই প্রত্যাহার করে নেওয়া হয়। তবে হাজিরা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল নেতার পক্ষ থেকে আদালতে একটি বিশেষ আর্জি জানানো হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে আবেদন করেছেন, আদালতে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে যেন ডিম না ছোড়া হয়। আদালত এই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *