আধার কার্ডে নাম পরিবর্তনের নিয়মে কড়া পদক্ষেপ কেন্দ্রের, জানুন নথিপত্রের নতুন তালিকা – এবেলা

আধার কার্ডে নাম পরিবর্তনের নিয়মে কড়া পদক্ষেপ কেন্দ্রের, জানুন নথিপত্রের নতুন তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

আধার কার্ডে নাম সংশোধন ও আপডেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ১৮ সেপ্টেম্বর জারি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুযায়ী, এখন থেকে নাম পরিবর্তনের প্রক্রিয়াটিকে কয়েকটি পৃথক শ্রেণিতে ভাগ করা হয়েছে। ছোটখাটো বানান ভুল সংশোধন, ডেটা এন্ট্রি অপারেটরের ভুল ঠিক করা, কিংবা বিবাহ ও বিবাহবিচ্ছেদের পর পদবি পরিবর্তনের ক্ষেত্রে আলাদা আলাদা নথিপত্র ও হলফনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জমা পড়া সমস্ত নথি, হলফনামা ও গেজেট নোটিফিকেশন যথাযথভাবে যাচাই করার পরেই নাম আপডেটের আবেদন মঞ্জুর করবে কর্তৃপক্ষ।

নতুন এই নির্দেশিকায় আবেদনকারীদের সুবিধার্থে নির্দিষ্ট কিছু ছাড়ও দেওয়া হয়েছে। আদ্যক্ষর সম্পূর্ণ করা বা উচ্চারণে বড় পার্থক্য না থাকা ছোটখাটো সংশোধনের জন্য কেবল পরিচয়পত্র (PoI) দিলেই চলবে। তবে ডেটা এন্ট্রি অপারেটরের ভুলের কারণে নাম ভুল হলে প্রাপ্তবয়স্কদের ‘Annexure B’ এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবকদের ‘Annexure C’ হলফনামা জমা দিতে হবে। বিবাহ বা বিচ্ছেদের পর পদবি পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজন হবে ‘Annexure D’ হলফনামা। অন্যদিকে, নামের অক্ষরের ছোট বা বড় হাতের রূপ (ক্যাপিটালাইজেশন) সংশোধনের মতো ক্ষেত্রে অতিরিক্ত কোনো নথিপত্রের প্রয়োজন হবে না বলে স্পষ্ট জানিয়েছে সংস্থাটি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *