আপনার পোষ্যটি কি সমকামী! কুকুর-বিড়ালের কোন অদ্ভুত আচরণে চমকে উঠছেন? জানুন আসল সত্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাড়ির পোষ্য পুরুষ কুকুর বা বিড়াল কি বিপরীত লিঙ্গের বদলে সমলিঙ্গের প্রাণীর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে? মাঝেমধ্যে তাদের মধ্যে যৌন আচরণ বা বিশেষ নৈকট্য চোখে পড়লে স্বভাবতই মালিকদের মনে প্রশ্ন জাগে, মানুষ ছাড়াও প্রাণীরা কি সমকামী হতে পারে? বিজ্ঞানীদের মতে, কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণীর মধ্যে সমলিঙ্গের প্রতি এ ধরনের আচরণ একেবারে বিরল নয়। একে পোশাকি ভাষায় ‘সেম-সেক্স সেক্সুয়াল বিহেভিয়ার’ বলা হলেও মানুষের মতো নির্দিষ্ট কোনো যৌন পরিচয় বা অভিমুখীতা হিসেবে চিহ্নিত করা যায় না।
কুকুরের ক্ষেত্রে মাউন্টিং বা খেলাচ্ছলে ঘনিষ্ঠতা কেবল যৌন আকর্ষণ নয়, বরং উত্তেজনা বা আধিপত্য প্রদর্শনের কারণেও হতে পারে। একইভাবে একসঙ্গে থাকা বিড়ালদের মধ্যেও ঘনিষ্ঠ বন্ধন ও অদ্ভুত আচরণ দেখা যায়। তবে পোষ্য মালিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রাণীটি আক্রমণাত্মক না হলে বা কোনো স্বাস্থ্যগত সমস্যা না থাকলে এটিকে স্বাভাবিক আচরণ বলেই ধরে নেওয়া যায়। প্রয়োজনে পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।
