‘আমাকে কি গৃহবন্দি করবেন?’ শুভেন্দুর হুমকিতে ক্ষুব্ধ মমতা, রাষ্ট্রপতির কাছে বিচার দাবি – এবেলা

‘আমাকে কি গৃহবন্দি করবেন?’ শুভেন্দুর হুমকিতে ক্ষুব্ধ মমতা, রাষ্ট্রপতির কাছে বিচার দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিরোধী চেয়ারপার্সন তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আপনাকে আর রাস্তায় বের হতে হবে না, রাস্তায় যাতে বের হতে না পারেন সেই ব্যবস্থাই করব।” শুভেন্দুর এই মন্তব্যের একটি ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক লাইভ করেন। সেখানে হকার উচ্ছেদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি সহ একাধিক বিষয়ে বর্তমান সরকারের নীতির কড়া সমালোচনা করেন তিনি। এর কিছুক্ষণ পরেই নবান্ন থেকে পাল্টাজবাব দিতে গিয়ে ওই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর মন্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে মমতা লেখেন, “A NEW LOW in Indian politics!” তিনি প্রশ্ন তোলেন, এটি কি তাঁকে গৃহবন্দি করার ইঙ্গিত, নাকি রাজনৈতিক প্রতিহিংসা ও ভয় দেখানোর চেষ্টা? একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী কীভাবে বিরোধী নেতৃত্বের চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়ার হুমকি দেন— তা নিয়ে প্রশ্ন তুলে তিনি রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং দেশের সাধারণ মানুষের কাছে বিচার দাবি করেছেন। মমতার বক্তব্য, এটি কেবল তাঁর ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং দেশের সাংবিধানিক গণতন্ত্রের ওপর এক বড় আঘাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *