আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্ত্রীকে গুলি করে খুন! – এবেলা

এবেলা ডেস্কঃ
আমেরিকার জর্জিয়ায় ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে জর্জিয়ার স্মির্না শহরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। নিহত ওই মহিলার নাম শীতল রজেসিয়েন (৫৭)। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁদের ২৩ বছরের ছেলে জেসনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গার্হস্থ্য হিংসার জেরে এই মর্মান্তিক পরিণতি বলে পুলিশের প্রাথমিক অনুমান। হত্যার অভিযোগে ইতিমধ্যেই শীতলের স্বামী কার্ককে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতের বিরুদ্ধে খুন ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানতে জোরকদমে তদন্ত চলছে। নিহত শীতল গুগলে সিনিয়র টেকনোলজি এগজিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। প্রযুক্তি ক্ষেত্রে তাঁর দুই দশকেরও বেশি অভিজ্ঞতা ছিল। জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনার পর আমেরিকার আটলান্টায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে থিতু হয়েছিলেন তিনি।
