আমেরিকার চরম দ্বিচারিতা! ভারত তেল কিনলে ভারী শাস্তির খাঁড়া, আর নিজে ডিজেল কিনতে রাশিয়ার দ্বারে ট্রাম্প! – এবেলা

আমেরিকার চরম দ্বিচারিতা! ভারত তেল কিনলে ভারী শাস্তির খাঁড়া, আর নিজে ডিজেল কিনতে রাশিয়ার দ্বারে ট্রাম্প! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ওপর চড়া শুল্ক চাপিয়ে রাশিয়া থেকে তেল কেনার জরিমানা আদায় করলেও, এবার নিজেই মস্কোর সঙ্গে বিপুল জ্বালানি চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের অজুহাতে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর রাশিয়ার তেল কেনার কারণে কড়া নিষেধাজ্ঞা এবং ১০০ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্কের হুঁশিয়ারি দিয়েছিল হোয়াইট হাউস। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির আকাশছোঁয়া দাম কমাতে এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে এই অবস্থান বদল করেছে ওয়াশিংটন। নিজের দেশের কৃষক, ট্রাক চালক ও সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে ট্রাম্পের এই তড়িঘড়ি পদক্ষেপে ওয়াশিংটনের দ্বিমুখী নীতিই স্পষ্ট হয়ে উঠেছে।

মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাশিয়া থেকে অবিলম্বে ৩ লাখ টন ডিজেল আমেরিকায় আমদানি করা হবে এবং আগামী মাসে বাকি জ্বালানি পৌঁছাবে। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চরম জ্বালানি সংকট তৈরি হওয়ায় ট্রাম্প বাধ্য হয়ে এই সমঝোতার পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, ওয়াশিংটনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সিদ্ধান্তকে অত্যন্ত দুর্বল, অনুপযুক্ত এবং মিত্রদেশগুলোর সঙ্গে গভীর অবিচার বলে আখ্যা দিয়েছেন তিনি, যা বিশ্বরাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *