আর ফাঁকি নয়, এবার শিক্ষকদের জন্য মারাত্মক বার্তা শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের, নামবে কড়া পুলিশি নজরদারিও? – এবেলা

আর ফাঁকি নয়, এবার শিক্ষকদের জন্য মারাত্মক বার্তা শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের, নামবে কড়া পুলিশি নজরদারিও? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের উচ্চশিক্ষার সার্বিক পরিবেশ ও মান ফেরাতে এবার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির অধ্যাপকদের কঠোর উপস্থিতির ওপর জোর দিলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়ন বিষয়ক দুই দিনের কর্মশালায় উপাচার্যদের স্পষ্ট নির্দেশ দিয়ে তিনি জানান, ছাত্রদের ক্যাম্পাসে ফেরানোর আগে শিক্ষকদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। ট্রেড ইউনিয়নবাদের অজুহাতে শিক্ষার পরিবেশ নষ্ট করা বা কাজে বাধা দেওয়া সহ্য করা হবে না জানিয়ে মন্ত্রী উপাচার্যদের নিজস্ব দায়িত্বেই প্রতিষ্ঠানে সুস্থ কর্মসংস্কৃতি ফেরানোর আহ্বান জানান।

শিক্ষার গুণগত মান বজায় রাখা ও পরিকাঠামো খতিয়ে দেখতে উচ্চশিক্ষা দপ্তর শিগগিরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন শুরু করবে বলে জানা গেছে। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনিয়মের তদন্ত চলছে এবং ত্রুটি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল ও চ্যান্সেলর আরএন রবি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষার পাশাপাশি ঐতিহ্যবাহী শিক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার ওপর জোর দেন। নতুন সরকারের লক্ষ্য পরিষ্কার, স্বচ্ছতা, মেধা ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতির মাধ্যমেই বাংলার উচ্চশিক্ষাকে পুনরায় দেশের শীর্ষস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *