আসল বনাম নকলের তুমুল লড়াই, বিজেপি কর্মী সংগঠনে ভাঙনের জল এবার আদালতে – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বিজেপি অনুগামী সরকারি কর্মচারী সংগঠনে ভাঙন ও কর্তৃত্ব নিয়ে চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। ২০১৪ সালে গঠিত ‘সরকারি কর্মচারী পরিষদ, পশ্চিমবঙ্গ’ সংগঠনের নাম সামান্য বদলে নতুন গোষ্ঠী তৈরি হওয়ায় কর্মীদের মধ্যে বিভ্রান্তি তুঙ্গে। বর্তমান সভাপতি দেবাশিস শীল এবং বহিষ্কৃত সহ-সভাপতি সন্দীপ সরকারের পক্ষের এই বিবাদ এখন পুলিশ ও আদালতের দোরগোড়ায়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নিয়মভঙ্গের পাল্টা অভিযোগ তুলছে।
সংগঠনের রাজ্য সম্মেলনের আগেই এই আকচাআকচি তীব্র আকার ধারণ করেছে। রেজিস্ট্রেশন বিতর্ক ও ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে দুই গোষ্ঠীর কাজিয়া প্রকাশ্যে আসায় বিজেপি সমর্থক সরকারি কর্মীরা চরম ধন্দে পড়েছেন। একদিকে দেবাশিসবাবুর দাবি আইনি নথিতে তিনিই আসল প্রতিনিধি, অন্যদিকে সন্দীপবাবুর দাবি তাদের নতুন সংগঠনই আসল। এই দ্বন্দের জেরে ক্ষুব্ধ কর্মীরা এখন সংগঠনে যোগ দিতে গিয়েও পিছিয়ে যাচ্ছেন।
