ইএমআই দিতে না পারলেই কি আপনার শখের ফোন বা ল্যাপটপ বন্ধ করে দেবে ব্যাঙ্ক? – এবেলা

ইএমআই দিতে না পারলেই কি আপনার শখের ফোন বা ল্যাপটপ বন্ধ করে দেবে ব্যাঙ্ক? – এবেলা

এবেলা ডেস্কঃ

কিস্তির টাকা মেটাতে এক মাস দেরি হলেই কি আপনার সাধের স্মার্টফোন বা ল্যাপটপ দূর থেকেই লক করে দিচ্ছে ফাইন্যান্স কো ম্পা নি? সাধারণ মানুষের এই ক্রমবর্ধমান হেনস্তা ঠেকাতে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র ডিভাইস কেনার নির্দিষ্ট ঋণেই এই রিমোট রেস্ট্রিকশন প্রযুক্তি ব্যবহার করা যাবে। তবে এর জন্য অবিলম্বে একটি কিস্তি মিস করলেই চলবে না, লোন অ্যাকাউন্ট ৩০ দিনের বেশি ওভারডিউ থাকলেই কেবল আংশিক পরিষেবা নিয়ন্ত্রণ করা সম্ভব।

আগামী ২০২৭ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে চলা এই নতুন ফ্রেমওয়ার্কে গ্রাহকদের সুরক্ষায় একাধিক কঠোর নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নিয়ম অনুযায়ী, কিস্তি টানা ৬০ দিন ধরে বকেয়া না থাকলে কোনওভাবেই ডিভাইসটি সম্পূর্ণ লক করা যাবে না। এমনকি ডিভাইস নিষ্ক্রিয় করার ক্ষেত্রেও ইনকামিং কল, এসএমএস এবং জরুরি যোগাযোগের মতো অতিপ্রয়োজনীয় পরিষেবাগুলি চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি, বকেয়া পরিশোধের পরও ডিভাইস আনলক করতে দেরি হলে বা গ্রাহক কোনও হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *