ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন ভোট! পাঞ্জাবের রাজনীতিতে বড় চমক অকালি দল ওয়ারিসের? – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বাসি পাঠানা কেন্দ্র থেকে সতবন্ত সিংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ‘অকালি দল ওয়ারিস পাঞ্জাব দে’ (এডিডাব্লুপিডি)। রবিবার জেলবন্দি সাংসদ অমৃতপাল সিংয়ের পিতা তারসেম সিং দলটির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেন। উল্লেখ্য, সতবন্ত সিং হলেন কেহার সিংয়ের পুত্র, যাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পাঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রার্থী ঘোষণার সময় তারসেম সিং জানান, এই সিদ্ধান্ত পন্থিক আদর্শ এবং পাঞ্জাবের জন্য আত্মত্যাগকারী পরিবারগুলোর প্রতি শ্রদ্ধার নিদর্শন। দলের রাজনৈতিক অবস্থান কোনো সাধারণ নির্বাচনী হিসাব-নিকাশের ওপর নির্ভরশীল নয়, বরং শিখ সম্প্রদায়ের অধিকার রক্ষা ও আত্মত্যাগের ইতিহাসকে প্রাধান্য দেওয়াই তাদের মূল লক্ষ্য। এদিকে, কেহার সিংয়ের পুত্রকে প্রার্থী করার পর থেকেই রাজনৈতিক মহলে বিতর্ক দানা বাঁধলেও, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কংগ্রেস।
