ইরান সংঘাতের প্রভাব! মার্কিন মুলুকে তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তা, হুমকির মুখে কি হোয়াইট হাউসের গদি? – এবেলা

ইরান সংঘাতের প্রভাব! মার্কিন মুলুকে তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তা, হুমকির মুখে কি হোয়াইট হাউসের গদি? – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং তার জেরে দেশটিতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, দেশটির ৫০টি প্রদেশের মধ্যে ৪৭টিতেই তাঁর জনসমর্থন এখন ঋণাত্মক। চার দিনব্যাপী চলা এই সমীক্ষায় প্রকাশ, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক, যা গত মার্চ মাসে ছিল ৩৭ শতাংশ এবং মাসের শুরুতে ছিল ৩৪ শতাংশ। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওয়াইওমিং, আইডাহো এবং ওয়েস্ট ভার্জিনিয়া ছাড়া প্রায় সব অঞ্চলেই তাঁর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ওয়াশিংটন ডিসিতে তাঁর সমর্থন দাঁড়িয়েছে ঋণাত্মক ৮৩ শতাংশে।

ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের পাশাপাশি ফ্লোরিডা, পেনসিলভেনিয়া ও জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ রিপাবলিকান অঞ্চলেও ট্রাম্পের জনসমর্থন নিম্নমুখী। আসন্ন মিডটার্ম নির্বাচনের আগে এই রাজনৈতিক প্রেক্ষাপট মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ নীতি ও ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। অর্থনীতি ও বৈদেশিক সংঘাতে সাধারণ মানুষের অসন্তোষই জনপ্রিয়তায় এই বড় পতনের মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *