ইসরায়েলে মৌমাছির নজিরবিহীন হানা, আতঙ্কে ঘরবন্দি হাজারো মানুষ!
April 19, 2026

দক্ষিণ ইসরায়েলের নেতিভোট শহরে হাজার হাজার মৌমাছির আকস্মিক হানায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরটির শপিং মল এবং আবাসিক এলাকাগুলো মৌমাছির বিশাল বাহিনীতে ঢেকে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন শহরজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে।
মৌমাছির এই উপদ্রবের কারণে পুরো শহরে এক প্রকার স্থবিরতা নেমে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের ঘরের বাইরে বের না হতে এবং জানালা-দরজা শক্তভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ দল মৌমাছিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছেন। বিজ্ঞানীদের মতে, জলবায়ুর পরিবর্তন অথবা নতুন বাসস্থানের সন্ধানে পরিযায়ী হওয়ার কারণে মৌমাছিদের এই অস্বাভাবিক আচরণ দেখা দিয়েছে, যদিও স্থানীয় একাংশের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বিবিধ জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
