এআই-এর জোড়া ফলায় কাবু আইটি ক্ষেত্র: ২০২৬-২৭ অর্থবর্ষে অফিস লিজ বৃদ্ধিতে বড় ধাক্কা – এবেলা

এআই-এর জোড়া ফলায় কাবু আইটি ক্ষেত্র: ২০২৬-২৭ অর্থবর্ষে অফিস লিজ বৃদ্ধিতে বড় ধাক্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

কৃত্রিম মেধার জোরালো ধাক্কায় ভারতের অফিস বাজারে অস্থিরতা

বিশ্বব্যাপী মন্দা এবং কৃত্রিম মেধার (AI) ক্রমবর্ধমান ব্যবহারের ফলে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পে যে নতুন সংকটের সৃষ্টি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাণিজ্যিক রিয়েল এস্টেট খাতে। রেটিং সংস্থা ক্রিসিল-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কর্মী সংকোচন এবং নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়ায় ভারতে নতুন অফিস স্পেস লিজ নেওয়ার হার বড়সড় হোঁচট খেতে চলেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ও সম্ভাব্য প্রভাব

তথ্যপ্রযুক্তি খাতের এই মন্দার কারণে ভারতের বাণিজ্যিক রিয়েল এস্টেট বাজারে আসাম প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ক্রিসিল-এর পূর্বাভাস অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুম্বই এবং দিল্লি-এনসিআর অঞ্চল। একইভাবে চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো আইটি হাবগুলিতেও নতুন অফিস নেওয়ার চাহিদার গতি উল্লেখযোগ্যভাবে মন্থর হয়ে যাবে। মূলত বড় বড় তথ্যপ্রযুক্তি কো ম্পা নিগুলি তাদের খরচ কমাতে এবং কৃত্রিম মেধার ওপর বেশি নির্ভরশীল হতে শুরু করায় গতানুগতিক বিশাল অফিসের প্রয়োজন এখন কমে এসেছে।

সাময়িক সংকট ও উজ্জ্বল ভবিষ্যতের আশা

তবে সামগ্রিক পরিস্থিতির বিশ্লেষণে আশার আলোও দেখছে ক্রিসিল। সংস্থাটির মতে, তথ্যপ্রযুক্তির এই সংকট সাময়িক। বাজারের সামগ্রিক চাহিদা কমলেও, প্রিমিয়াম বা উচ্চমানের অফিস স্পেসের ক্ষেত্রে চাহিদা প্রায় ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আধুনিক ও পরিবেশবান্ধব অফিস পরিকাঠামোর প্রতি বড় কো ম্পা নিগুলোর ঝোঁক থাকায় দীর্ঘমেয়াদে এই ক্ষেত্রটি ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই সাময়িক স্থবিরতা কাটিয়ে রিয়েল এস্টেট বাজার কতটা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *