একই হোয়াটসঅ্যাপ নম্বর কি এবার দু’টি ফোনে চালানো সম্ভব! জানুন চমকে দেওয়া এই অভিনব পদ্ধতিটি – এবেলা

এবেলা ডেস্কঃ
স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেকেই জানেন কীভাবে একই ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করতে হয়। তবে একই মোবাইল নম্বর ব্যবহার করে দু’টি আলাদা ফোন থেকে হোয়াটসঅ্যাপ চালানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দীর্ঘদিনের। সম্প্রতি এই বিষয়ে সামনে এসেছে একটি অভিনব পদ্ধতি, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওয়েবের সাহায্য ছাড়াই খুব সহজেই অন্য একটি মোবাইলেও নিজের নম্বর ব্যবহার করে চ্যাট করা সম্ভব হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এই বিশেষ ফিচারটি কেবল শাওমি কো ম্পা নির স্মার্টফোনেই পাওয়া যাচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে দুটি শাওমি ফোনকে পাশাপাশি রেখে ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘Mi Mover’ অন করতে হয়, যা মূলত এক মোবাইল থেকে অন্যটিতে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। এর ফলে ফোন দুটি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট নম্বর থেকে মেসেজ পাঠানো হলে তা একই সময়ে দুটি ফোনেই প্রবেশ করে। গুগল প্লে-স্টোরে এই অ্যাপটি উপলব্ধ থাকলেও অন্যান্য কো ম্পা নির স্মার্টফোনে এটি ডাউনলোড করা যায় না। তবে এই প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সাইবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
