এসআইআর-এ মৃতদের পরিবারে চাকরির ঘোষণা নবান্নের – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর চলাকালীন মৃতদের পরিবারের জন্য বড়সড় ঘোষণা করল নবান্ন। এই প্রক্রিয়াকালীন প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি সূত্রে খবর, মৃতদের পরিবারের যোগ্য সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
প্রাথমিক তথ্যানুযায়ী, এসআইআর চলাকালীন মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। এই তালিকায় সাধারণ নাগরিকের পাশাপাশি অনেক বিএলও-ও রয়েছেন। শোকার্ত পরিবারগুলোকে আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার প্রতিটি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে এই পরিকল্পনাটি নবান্নের উচ্চপর্যায়ে আলোচনার স্তরে রয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলো মৃতদের তালিকা ও পরিবারের যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে। দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

