ভোটার তালিকা সংশোধন নিয়ে বড় মোড়! জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে বড় সাফাই দিল নির্বাচন কমিশন – এবেলা

ভোটার তালিকা সংশোধন নিয়ে বড় মোড়! জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে বড় সাফাই দিল নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। অন্দরে মতবিরোধের অভিযোগ সরাসরি খারিজ করে সুপ্রিম কোর্টে যৌথ হলফনামা জমা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই কমিশনার। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এবং কাজের প্রক্রিয়া নিয়ে কোনো মতবিরোধ নেই।

হলফনামায় কমিশন জানিয়েছে, ফাইল পর্যালোচনার সময় বিভিন্ন মতামত থাকতেই পারে, যা কোনোভাবেই মতবিরোধ হিসেবে গণ্য করা যায় না। পাশাপাশি, ফর্ম ৬-এ কোনো পরিবর্তন করা হয়নি এবং ‘ম্যাপিং’ না হওয়া ভোটারদের ক্ষেত্রে শুনানিতে ব্যক্তিগত হাজিরা বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে। সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর আবেদনও খারিজের পক্ষে জোরালো সওয়াল করেছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *