এ কেমন শিক্ষকতা! মদের নেশায় ক্লাসে মলত্যাগ, শিশুদের দিয়েই পরিষ্কার করানোর অভিযোগ – এবেলা

এ কেমন শিক্ষকতা! মদের নেশায় ক্লাসে মলত্যাগ, শিশুদের দিয়েই পরিষ্কার করানোর অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্য প্রদেশের মাইহার জেলার আমুরা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এক অত্যন্ত নক্কারজনক অভিযোগ। অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষক নিয়মিত মদ্যপ অবস্থায় স্কুলে আসেন এবং শৌচাগার থাকা সত্ত্বেও ক্লাসের মধ্যেই মলত্যাগ করেন। শুধু তাই নয়, নিজের সেই নোংরা পরিষ্কার করতে বাধ্য করা হয় ওই বিদ্যালয়েরই কোমলমতি শিশু শিক্ষার্থীদের। স্কুল চত্বরে গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেলা এবং পড়ুয়াদের দিয়ে জবরদস্তি জঙ্গল পরিষ্কার বা জল বহানোর মতো কাজ করানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও গ্রামবাসীরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক নির্দিষ্ট সময়ে তো আসেনই না, বরং নিয়মিত ক্লাস নেওয়া থেকেও বিরত থাকেন। এমনকি মিড-ডে মিলের ব্যবস্থাও ঠিকমতো হয় না। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ব্লক এডুকেশন অফিসার রাজেশ দ্বিবেদী অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যেই শোকজ নোটিস পাঠিয়েছেন এবং তাঁকে দ্রুত সাসপেন্ড করার জন্য ওপরমহলে সুপারিশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *