ওল্ড মঙ্কের দিন শেষ? কেন বোতল থেকে ‘রাম’ নামটি বাদ দেওয়ার কড়া বার্তা দিল FSSAI! – এবেলা

ওল্ড মঙ্কের দিন শেষ? কেন বোতল থেকে ‘রাম’ নামটি বাদ দেওয়ার কড়া বার্তা দিল FSSAI! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের অন্যতম জনপ্রিয় মদ ‘ওল্ড মঙ্ক’ আর ‘রাম’ নামে বিক্রি করা যাবে না বলে বম্বে হাইকোর্টে জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সংস্থাটির মতে, ওল্ড মঙ্কে নিউট্রাল স্পিরিট ও রাম ফ্লেভারিং ব্যবহার করা হয় এবং এতে আসল ম্যাচিওরড রামের পরিমাণ ৫ শতাংশেরও কম। ফলে এটিকে রামের পরিবর্তে কেবল রাম-স্বাদযুক্ত স্পিরিট বলা চলে। পাশাপাশি মদের বোতলে ‘7 Years old blended’ লেখার দাবি নিয়েও তীব্র আপত্তি তুলেছেন এফএসএসএআই-এর আইনজীবী। তাঁদের অভিযোগ, এই জাতীয় তথ্য সাধারণ গ্রাহকদের মনে বিভ্রান্তি তৈরি করে এবং পুরো মদটিই সাত বছরের পুরনো বলে ভুল ধারণা দেয়।

FSSAI-এর এই আপত্তির মুখে পড়ে প্রস্তুতকারক সংস্থা মোহন মিকিন আদালতে একটি সংশোধিত লেবেল জমা দিয়েছে। সংস্থাটি প্যাকেজিংয়ের অতিরিক্ত ফ্লেভার এবং বয়স সংক্রান্ত দাবি স্পষ্ট করার জন্য আবেদন জানিয়েছে। উল্লেখ্য, শুধু ওল্ড মঙ্কই নয়, ল্যাব রিপোর্টের ভিত্তিতে এফএসএসএআই ম্যাকডোয়েলস নং ১, ব্যাগপাইপার, অ্যান্টিকুইটি ব্লু এবং রয়্যাল চ্যালেঞ্জের মতো একাধিক বড় ব্র্যান্ডের নির্দিষ্ট কারখানায় তৈরি পানীয় বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করেছে। আপাতত নতুন লেবেলগুলি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছে এফএসএসএআই। আগামী ১১ সেপ্টেম্বর বম্বে হাইকোর্টে এই বহুল চর্চিত মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *