ককরোচ জনতা পার্টি ভোটে লড়লে কি মিলবে সমর্থন! সমীক্ষায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য – এবেলা

ককরোচ জনতা পার্টি ভোটে লড়লে কি মিলবে সমর্থন! সমীক্ষায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির যন্তর-মন্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করে আলোচনায় আসা অরাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি-কে নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় উঠে এসেছে, এই সংগঠনের রাজনৈতিক ভবিষ্যৎ এবং জনগণের মনোভাব নিয়ে নানা কৌতূহলজনক তথ্য। সমীক্ষা অনুযায়ী, ৩৯ শতাংশ মানুষ মনে করেন সিজেপি-র চাপ সৃষ্টিকারী সংগঠন হিসেবেই থাকা উচিত, অন্যদিকে ২৬ শতাংশের মত তারা সংসদীয় রাজনীতিতে প্রবেশ করুক। পাশাপাশি, যদি এই দল সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তবে ৩৩ শতাংশ মানুষ তাদের ভোট দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন, যদিও ৪৩ শতাংশ ভোটার তাদের ভোট না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে, দেশের জেন-জি বা তরুণ প্রজন্মের কাছে বর্তমান সময়ে শিক্ষা নয়, কর্মসংস্থানই যে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, তা স্পষ্ট হয়েছে এই সমীক্ষায়। তরুণ-তরুণীদের ৫৩ শতাংশই জানিয়েছে যে চাকরি তাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, যেখানে মাত্র ২২ শতাংশ শিক্ষাকে এবং ১২ শতাংশ মুদ্রাস্ফীতিকে অগ্রাধিকার দিয়েছেন। এছাড়াও, তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে তোলার প্রাথমিক দায়িত্ব কার, এই প্রশ্নের জবাবে ৬৩ শতাংশ মানুষ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ঘাড়েই মূল দায়িত্ব চাপিয়েছেন। সামগ্রিকভাবে, এই সমীক্ষার ফলাফল দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও তরুণ প্রজন্মের মানসিকতার এক স্পষ্ট ও নিরপেক্ষ চিত্র তুলে ধরেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *