ককরোচ বিক্ষোভের সঙ্গে যোগ নেই! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি ছাত্রনেত্রী নেহা বোরার – এবেলা

ককরোচ বিক্ষোভের সঙ্গে যোগ নেই! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি ছাত্রনেত্রী নেহা বোরার – এবেলা

এবেলা ডেস্কঃ

আইসা (AISA) সভাপতি নেহা বোরার আটক এবং তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশের ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করলেন তাঁর আইনজীবী। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানিতে ছাত্রনেত্রী সাফ জানান, তিনি ককরোচ তথা সিজেপি-র (CJP) কোনো আন্দোলনের সঙ্গেই যুক্ত ছিলেন না। কনট প্লেসের সেন্ট্রাল পার্কের কর্মসূচির পরিবর্তে তিনি নিজের নির্ধারিত কর্মসূচি নিয়ে মান্ডি হাউসেই উপস্থিত ছিলেন। দিল্লি পুলিশের পাঠানো ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালতে নেহার আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন সওয়াল করেন যে, তাঁকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক ও নোটিস দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ বেআইনি। এর আগে দিল্লি পুলিশ মান্ডি হাউসে স্লোগান দেওয়া, নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নেওয়া এবং কনট প্লেসে মানুষকে উসকানি দেওয়ার মতো তিনটি অভিযোগে এই বন্ডের নির্দেশ দিয়েছিল। তবে আবেদনকারীর মতে, পুলিশের এই নোটিস তথ্যগতভাবে ভুল এবং সংবিধানের পরিপন্থী। ১৬ অক্টোবর মান্ডি হাউস থেকে পতাকা মিছিল শুরু করার সময় তাঁকে আটক করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *