কন্যা সন্তান জন্ম নিলেই মিলবে ১ লক্ষ টাকা, লটারি নাকি সরকারি প্রকল্প, বদলে গেল বড় নিয়ম – এবেলা

কন্যা সন্তান জন্ম নিলেই মিলবে ১ লক্ষ টাকা, লটারি নাকি সরকারি প্রকল্প, বদলে গেল বড় নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্র সরকারের অত্যন্ত জনপ্রিয় ‘লেক লড়কি’ প্রকল্পে আনা হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই বিশেষ স্কিমটির লক্ষ্য হলো রাজ্যে কন্যা সন্তানের শিক্ষা ও সার্বিক বিকাশ সুনিশ্চিত করা। পর্যায়ক্রমে মোট ১,০১,০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। কন্যাসন্তানের জন্মের পরই প্রথম দফায় পাওয়া যায় ৫,০০০ টাকা। এরপর প্রথম, ষষ্ঠ ও একাদশ শ্রেণিতে ভর্তির সময় যথাক্রমে ৬,০০০ টাকা, ৭,০০০ টাকা এবং ৮,০০০ টাকা প্রদান করা হয়। শেষ দফায় মেয়েটির ১৮ বছর বয়স পূর্ণ হলে এককালীন ৭৫,০০০ টাকা সরাসরি জমা হয় অ্যাকাউন্টে। সম্প্রতি প্রক্রিয়াটিকে আরও সহজ ও মসৃণ করতেই এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।

নতুন নিয়ম অনুসারে, এখন থেকে আর প্রতি দফায় টাকা পাওয়ার জন্য আলাদা করে বড় ফর্ম পূরণ করতে হবে না। সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে, যেখানে আধার কার্ডের তথ্য ও ই-কেওয়াইসি (e-KYC) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এতে সরকারের দেওয়া সাহায্য সরাসরি পৌঁছাবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ২০২৩ সালের ১ এপ্রিলের পর জন্ম নেওয়া যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার নিচে এবং যাদের হলুদ বা কমলা রেশন কার্ড রয়েছে, তারা এই সুবিধার যোগ্য। যে সমস্ত অভিভাবক এখনও নথিভুক্ত করেননি, তারা আগামী ১৫ আগস্ট, ২০২৭ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *